ডিজিটাল মার্কেটিং (digital marketing) কি ?

 আজকের এই Content মাধ্যমে আমরা জানবো ডিজিটাল মার্কেটিং কি এবিষয়ে।

ডিজিটাল মার্কেটিং এমন একটি শক্তি, যার দ্বারা আমরা যেকোনো প্রোডাক্ট বা সার্ভিস ঘরে বসেই কিছু সময়ের মধ্যে লক্ষ লক্ষ লোকেদের কাছে মার্কেটিং বা প্রচার করতে পারি।

এর বাইরেও, যদি আপনি কোনো পণ্য (product), online service বা offline business এর জন্য কাস্টমার খুঁজছেন, তাহলে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনেক অনেক কম খরচে “লক্ষ্যবস্তু কাস্টমার” (targeted customer) পেয়ে যেতে পারবেন।

আগে লোকেরা বা কোম্পানিরা কোনো বিজ্ঞাপন (advertisement) এমন জায়গায় দেখাতো বা প্রচার করতো যেখানে লোকের ভিড় বেশি।

যেমন, রেডিও (radio), টিভি (tv) বা রাস্তার পাশে। এমন অনেক বিজ্ঞাপনের নিয়ম তারা ব্যবহার করতেন।

কিন্তু, আজ আপনি সবথেকে বেশি ভিড় বা লোকেদের সংখ্যা পাবেন সোশ্যাল মিডিয়া (social media) এবং ইন্টারনেটে (internet)।

Let's Know More Click Here
তাই, এখনের দিনে যদি কোনো product বা service বিজ্ঞাপনের মাধ্যমে লক্ষ লক্ষ লোকেদের কাছে অনেক কম সময়ের ভেতরে প্রচার বা marketing করতে হয়,এবং, তাই আজ আমি আপনাদের “ডিজিটাল মার্কেটিং কি“, “কিভাবে ডিজিটাল মার্কেটিং এর ব্যবহার করবেন” , এর প্রকার ভেদ এবং ডিজিটাল মার্কেটিং এর লাভ, এগুলির বেপারে সবটাই ভেঙে বলবো।

ডিজিটাল এবং মার্কেটিং, দুটো শব্দের অর্থ অন্য অন্য।এক্ষেত্রে, Digital মানে হলো এমন একটি টেকনোলজি যেটা কম্পিউটার বা যেকোনো electronic device এর মাধ্যমে ইলেকট্রনিক (electronic) টেকনোলজি কে বুঝায় যেটা বিশেষ ভাবে ইন্টারনেট নেটওয়ার্ক এর সাথে জড়িত।

এবং, মার্কেটিং মানে হলো, যেকোনো বিসনেস (business), প্রোডাক্ট (product), সার্ভিস বা ব্যক্তিগত উদ্দেশ্য গ্রাহকের কাছে বিভিন্ন উপায় বা মাধ্যমের ব্যবহার করে প্রচার করা।
প্রচারের উদ্দেশ এটাই, যাতে আপনার প্রচার করা পণ্য লোকেরা কিনোক বা আপনার বিসনেস এর ব্যাপারে লোকেরা জানুক।

তাহলে, ডিজিটাল মার্কেটিং বলতে কি বুঝায় ? এর অর্থ কি ?


ডিজিটাল মার্কেটিং সেই সব ধরণের মার্কেটিং বা প্রচারের প্রচেষ্টা বা মাধ্যমকে বোঝায় যেগুলি বিশেষভাবে একটি electronic device বা ইন্টারনেট ব্যবহার করে সম্ভব।

সোজা ভাবে বললে, ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন মাধ্যমের ব্যবহার করে আপনি নিজের ব্যবসার সাথে জড়িত কাস্টমার বা লক্ষবস্তু গ্রাহকের সাথে সংযোগ (connect) হতে পারবেন সেখান থেকে যেখানে তারা অনলাইন ইন্টারনেটে নিজেদের বেশি সময় খরচ করেন।

এর বিভিন্ন মার্কেটিং tools ব্যবহার করে যেমন, email marketing, digital advertising (ppc), social media marketing, search engine বা blog / website আপনি নিজের business brand তৈরি করতে পারবেন।

Comments

Popular posts from this blog